অশনি সংকেত
সুনয়না
মেয়েটির নাম
অনেক পরে জেনেছিল পান্না। রাজশাহী ইউনিভার্সিটি হতে জার্নালিজমে মাষ্টার্স
করে ঢাকায় এসে ভাইয়ের সংসারের সদস্য হয়েছিল পান্না। ছোট্ট মেয়ে হিয়া আর
ভাবীকে নিয়ে ভাইয়ের সংসার। ভাগ্যবানদের মত একটি চাকুরীও জুটে গিয়েছিল
এনজিওতে। বেশ ভালই কাটছিল সময়। সারাদিন ঘুরে ঘুরে বিভিন্ন ডাটা কালেকশন আর
রাতভর সে ডাটা থেকে রিপোর্ট তৈরী। প্রতিদিন ডাটা সংগ্রহ করতে গিয়ে বিচিত্র
ধরণের মানুষের সাথে পরিচয় ঘটে পান্নার। রাতে যখন রিপোর্ট তৈরীতে বসে তখন
চোখের সামনে ভেসে উঠে সারা দিনের বৈচিত্রে ভরা মানুষের চরিত্র। লেখক হতে
পারলে অনেক বড় বড় উপন্যাস লিখে ফেলতে পারতো পান্না।
