আমাদের ঠিকা বুয়া তার গার্মেন্টসের মেয়েকে আমাদের বাসায় রেখে গিয়েছিল। ষোল বছর আগের কথা, সীমার চেহারাটাই শুধু বেশী মনে আছে, বয়সে ও হয়তো সতের আঠারো ছিল। ছোটবেলায় ছেলেদের স্ট্যান্ডার্ড খুব উপরে থাকে, বুয়ার মেয়েকে নিয়ে ফ্যান্টাসাইজ থাক দুরের কথা, আমি ওর কাছ থেকে দু তিন হাত দুরত্ব রেখে চলতাম। আম্মা কিভাবে যেন একটা ট্যাবু ঢুকিয়ে দিয়েছিল যে “ওরা” নোংরা। বাংলাদেশের মহিলারা এই ক্ষমাহীন অন্যায়টা করতো, এখনও করে। মেয়েরা পুরুষের হাতে নিগৃহিত হয় এটা বেশী শোনা যায়, কিন্তু এই মেয়েদেরই একটা বড় অংশ যে নিগৃহের সাথে জড়িত এটা সেভাবে শোনা যায় না। গৃহবধুর খুন্তির ছ্যাকা খেয়ে কাজের মেয়ের নিহত হওয়ার খবর ইদানিং অবশ্য পত্রিকায় আসতে শুরু করেছে, কিন্তু আগেও এসব চলত, সাংবাদিকদের সেন্সরশীপে সেগুলো ছড়াতো কম। তারও এক জেনারেশন আগে পরিস্থিতি যে আরও খারাপ ছিল বলাই বাহুল্য। বয়ষ্ক বুড়োবুড়ি কিন্তু রেসিস্ট বা সাম্প্রদায়িক নয় এরকম মনে করতে পারছি না। এনিওয়ে, ফোরে থাকতে একদিন স্কুল বন্ধ, আব্বা আম্মা অফিসে। আমার একটা বটবটি লঞ্চ ছিল, যেটা বাথরুমে বড় প্লাস্টিকের গামলায় চালাতাম। সলতেয় আগুন ধরিয়ে দিলে ফট ফট শব্দ করে ধুয়া উড়িয়ে গামলা পাড়ি দিত লঞ্চটা। সকাল থেকে লঞ্চ নিয়ে বসেছি, অনেক ক্ষন ধরে খেলছিলাম, সীমা কয়েকবার দেখে গেল আমাকে, তারপর না পেরে বললো, ভাইয়া, আমার কাপড় ধুইতে হইবো, খালাম্মায় অনেক কাপড় দিয়া গেছে
আমি বললাম, আপনি পড়ে ধুয়ে নিয়েন, আমি এখন খেলছি