কুমারী (গল্প) - মাধুরী সেন
এখানে অনিমেষের মা থাকে। সঙ্গে একজন কিশোরী। সেই সব সাহায্য করে। অনেক মাস পর অনিমেষ এসে হাজির। আনন্দে অনিমেষের মা অস্থির। এই বয়সে বাতে কাবু অনিমেষের মা..ছেলেকে কাছে পেয়ে আনন্দে ডগমগ। মা শুধায় অনিমেষ কে, ‘বউ মা আসবে না?’ অকারণে মিথ্যা বলা অনিমেষের না পছন্দ। তাই বলে, ‘মনীকা খুব ব্যস্ত। সময় পায় না। শহুরে মনীকার গ্রাম সম্পর্কে সততই অ্যালার্জি। এই বাড়ী একসময় কত গমগম করত। চারদিকে কত লোক। এখন আমরা তিন ভাই তিনদিকে। একজন বিদেশে। অন্যজন দক্ষিণ ভারতে। আমি শুধু কলকাতায়। এবার সত্যিই কাজের চাপ ছিল। এই এতমাস পরে, এখানে আসা। নাহ্ এবার মাসখানেক অন্তর আসতে হবে। কথাটা মাকে বলে।
মা খুব খুশি। অনিমেষের মা ভারী সরল। বারান্দার পাশে ঘর। কিশোরী সামনে এসে দাঁড়ায়। খুব নরম স্বরে অনিমেষকে বলে, ‘বাবু, আপনি একটু অপেক্ষা করুন। ঘরটা পরিষ্কার করে দিই।’