সহবাস
দু-দু
বার ইউকের ইন্টারভিউয়ে পাস করতে পারায় বন্ধুরা উপদেশ দিলো কল-সেন্টারে
কিছুদিন অভিজ্ঞতা নিতে। সফ্টওয়ার প্রফেশনাল হবার স্বপ্নে ঘি ঢেলে, কলকাতার
একনামি কল-সেন্টার জয়েন করলাম। কিন্তু ভাগ্যের দোষ। মাস ৬ যেতে না যেতেই
তালা ঝোলালো। অনেক ভেবে চলে এলাম মুম্বাই। যোগাযোগ কলকাতা থেকেই হয়েছিল।
টেলিফোনে এক রাউন্ড আর মুম্বাই এসে এক রাউন্ড। পরের দিন মেডিকেল। জায়গাটা
নবিমুম্বাইয়ের মিলেনিয়ম বিজনেস পার্ক। ধুলো ঢাকা কংকৃটের জঙ্গল। যাই হোক
উঠেছিলাম ভাসির এক অখাদ্য হোটেলে। তাই ইন্টারভিউতে ইতিবাচক ইঙ্গিত পেতেই
প্রথম চিন্তা এলো থাকার জায়গা। এমবিপির(মিলেনিয়ম
বিজনেস পার্কের) গেটে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করছি, এমন সময় একটা
বছর বাইশ-তেইশের এক্সিকিউটিভ ড্রেস পরা মেয়ে আমার দিকে এগিয়ে এলো। পড়নে
সাদা শার্ট আর গ্রে টাইট স্লিট স্কার্ট। দুর্দান্ত কার্ভি ফিগার।