একদিন মা আমাকে বলল, সুমন বাবা তোর হেনা খালা বাসা ছেড়ে চিটাগাং চলে যাবে তাই আমাকে ফোন করে বলল তুকে ওর বাসায় যেতে। ও একা সব কিছু গুছাতে পারবে না। তাই তুই ওর মাল পত্র গুছিয়ে ওর সাথে চিটাগাং যাবি। আর কয়দিন ওখানে বেরিয়ে আয় তোর অন্য খালারাও খুশী হবে। অনেকদিন তোকে দেখে নাই। হেনা খালা আমার মার মামাতো বোন, তারা তিন বোন। বড় জনের নাম রিনা, তারপর মিনা আর তারপর হেনা। তারা অনেক আধুনিক এবং অনেক সুন্দরী। সবাই আসলে চিটাগাং থাকে। হেনা খালার সাথে আমার ৪/৫ বছর আগে দেখা হয়েছে। তখন তার বিয়ে হয় নাই। আমি চিটাগাং বেড়াতে গিয়েছিলাম, তখন হেনা খালার বিয়ের কথা বার্তা চলছিল, আমার সাথে খালা খুব মিশত। যাই হোক খালার বিয়ের পর আমার সাথে আর দেখা হয় নাই।
খালা বিয়ের পর চিটাগাং থেকে ঢাকা চলে আসে, কিন্তু আমি পড়াশুনার জন্য তার বাসায় যায় নাই। খালু একটা বড় কোম্পানিতে চাকরি করে। ঢাকার ডিওএইচ এস এ ফ্লাট ভাড়া করে থাকত। ১ মাস আগে খালু উচ্চতর ট্রেনিং এর জন্য বিদেশ চলে যায়। কিছুদিন খালুর আম্মা এখানে ছিল, কিন্তু সে এখন আর এখানে থাকতে চাইছে না এবং ২ দিন আগে চলে গেছে তার আরেক ছেলের কাছে। তাই খালা এখন এই ফ্লাট ছেড়ে চিটাগাং তার বাবার বাড়ি গিয়ে থাকবে। তার বাকি ভাই বোন সবাই চিটাগাং থাকে।